শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩: প্রধানমন্ত্রী তাকাইচি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী তেলের দাম বৃদ্ধি ও দুর্বল ইয়েনের প্রভাবে জাপানে মূল্যস্ফীতি বেড়েছে বন্যায় চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার বেশি ক্ষতি যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি

বিদেশে কর্মরত বাংলাদেশি শিক্ষক-গবেষকদের দেশের বিশ্ববিদ্যালয়ে সম্পৃক্ত করার উদ্যোগ ইউজিসির

Reporter Name

ঢাকা, ২২ জুলাই, ২০২৬ (বাসস) : ডিজিটাল রূপান্তরের মাধ্যমে বিদেশে কর্মরত বাংলাদেশি ও আন্তর্জাতিক শিক্ষক-গবেষকদের ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

আগামী দুই বছরের মধ্যে এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বিডিরেন-ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস কোলাবোরেশন : পাথওয়ে টুয়ার্ডস গ্লোবাল নলেজ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এ তথ্য জানান।

ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তরের মূল উদ্দেশ্য দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষা ও গবেষণার সমান সুযোগ নিশ্চিত করা। ভৌগোলিক অবস্থানের কারণে কোনো বিশ্ববিদ্যালয় যাতে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই কমিশন কাজ করছে। এই ডিজিটাল অবকাঠামো শক্তিশালী হলে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ সহজ হবে।

তিনি জানান, ইউজিসি, বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন) এবং হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করবে। এর আওতায় দেশের ১৮০টি বিশ্ববিদ্যালয়কে ধাপে ধাপে একটি সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেমের আওতায় আনা হবে।

অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, আগামী দুই বছরের মধ্যে উচ্চশিক্ষায় শিখন ঘাটতি কমাতে এবং সমান সুযোগ তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চগতির ইন্টারনেট, ক্যাম্পাসজুড়ে বিনামূল্যে ওয়াই-ফাই, স্মার্ট ক্লাসরুম, ডিজিটাল লাইব্রেরি এবং আন্তর্জাতিক গবেষণা ডাটাবেজ ও ই-রিসোর্সে প্রবেশাধিকার সম্প্রসারণ করা হবে। প্রকল্পটি শেষ হওয়ার পরও এই সেবাগুলো অব্যাহত রাখতে একটি টেকসই প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা হবে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে নতুন ও প্রান্তিক অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মানের ই-রিসোর্স ব্যবহার করতে পারবে এবং প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনলাইনের মাধ্যমে একাডেমিক সহযোগিতা জোরদার করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউজিসির আইসিটি বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ, হিট প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেসের ন্যাশনাল হেড দেব্রতম ভট্টাচার্য এবং হেড অব পাবলিশিং কুদসিয়া আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা