রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের ইরানে ‘খুব কঠোর’ হামলা চালানোর হুমকি ট্রাম্পের বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩: প্রধানমন্ত্রী তাকাইচি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী তেলের দাম বৃদ্ধি ও দুর্বল ইয়েনের প্রভাবে জাপানে মূল্যস্ফীতি বেড়েছে বন্যায় চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার বেশি ক্ষতি যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ

ইরানে ‘খুব কঠোর’ হামলা চালানোর হুমকি ট্রাম্পের

বাসস

ঢাকা, ১ আগস্ট, ২০২৬ (বাসস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার আবারও ইরানে ‘খুব কঠোরভাবে’ হামলা চালানোর হুমকি দিয়েছেন।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তিনি চলতি সপ্তাহান্তেই ইরানের বিরুদ্ধে আবারও বড় ধরনের হামলার কথা বিবেচনা করছেন। ইরানের জ্বালানি অবকাঠামোতে এই হামলা হতে পারে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধ পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলছে। পাল্টাপাল্টি হামলার কারণে এই সংঘাতের শেষের কোনো স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না।

শুক্রবার মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিড প্রেসিডেন্সিয়াল রিট্রিটে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, ‘আমরা ইরানে খুব কঠোরভাবে আঘাত করব। এক পর্যায়ে তারা বলবে, ‘আমরা আর এটা সহ্য করতে পারছি না।’

পরে ওয়াল স্ট্রিট জার্নাল নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, তেহরানকে আত্মসমর্পণে বাধ্য করার লক্ষ্যে ট্রাম্প নতুন করে হামলার নির্দেশ দিয়েছেন, যা চলতি সপ্তাহান্তেই শুরু হতে পারে।

অন্যদিকে সিবিএস নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে জ্বালানি খাতের স্থাপনাগুলো লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছে, যা সপ্তাহজুড়েও চলতে পারে। সম্ভাব্য লক্ষ্যগুলোর মধ্যে তেল শোধনাগার ও বিদ্যুৎকেন্দ্র থাকতে পারে।

যুদ্ধ চলাকালে ট্রাম্প বারবার ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়ে আসছেন। গত সপ্তাহে তিনি হুমকি দেন, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে কোনো জাহাজ আক্রান্ত হলে প্রতিবার একটি সেতু বা বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করা হবে।

সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এখনো এই অভিযানে চূড়ান্ত অনুমোদন দেননি। তবে, প্রকাশে অনিচ্ছুক একাধিক নাম সূত্রের বরাতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ বিষয়ে সমন্বয় করছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি ওয়াশিংটন সফর করে ট্রাম্প ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠক করার কয়েক দিন পরই এই প্রতিবেদন প্রকাশিত হলো।

সিবিএস জানিয়েছে, মন্ত্রিসভার বৈঠকে হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা এই পরিকল্পনার বিষয়ে তীব্র আপত্তি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা